রুমা পাল, কলকাতা : ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে সামনে আসছে এই তালিকা। এই মুহূর্তে বড় খবর, উত্তর কলকাতা থেকে ১৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। খবর কমিশন সূত্রে। ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। 

Continues below advertisement

উত্তর  কলকাতায় কত নাম বাদ?               

কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতেই দেখা গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম বাদ গিয়েছে  উত্তর কলকাতা থেকে । চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে আরও ১৭ হাজার জনের নাম। কমিশন সূত্রে খবর, মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। 

Continues below advertisement

দক্ষিণ কলকাতায় কত নাম বাদ?

অন্যদিকে দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ যাচ্ছে ৩ হাজার ২০৭ জনের নাম। আগে খসড়া তালিকায় বাদ গেছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম, খবর কমিশন সূত্রে। চূড়ান্ত ভোটার তালিকায় দক্ষিণ কলকাতায় বাদ যাচ্ছে ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জনের নাম। তবে পুরো চিত্র পরিষ্কার হবে অনলাইনে সম্পূর্ণ তালিকা প্রকাশ পেলেই।          

এই মুহূর্তে ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে বলে খবর। লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য তালিকা বেরোলেও, SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে> SIR-এর আগে পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। 

গত কয়েকমাস ধরে SIR নিয়ে চলেছে প্রবল টানাপোড়েন। অবশেষে শনিবার তার ফাইনাল রেজাল্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। ভোটার তালিকা প্রকাশের পর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করা হবে। গতকাল সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। 

অনলাইনে কখন প্রকাশিত হবে তালিকা

কমিশন সূত্রে খবর, দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে প্রকাশিত হবে তালিকা। কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তারও তালিকা দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ceowestbengal.wb.gov.in পোর্টালে মিলবে তালিকা। তালিকা মিলবে voters.eci.gov.in , electoralsearch.eci.gov.in নামে দুই পোর্টালেও। এ বাদেও মোবাইল ফোনের ক্ষেত্রে ECINET অ্য়াপ থেকে পাওয়া যাবে তালিকা।