কলকাতা: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য। SIR-এর আগে পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। গত কয়েকমাস ধরে SIR নিয়ে চলেছে প্রবল টানাপোড়েন। অবশেষে আজ তার ফাইনাল রেজাল্ট। 

Continues below advertisement

এখনও পর্যন্ত উত্তর কলকাতা থেকে মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ, খবর কমিশন সূত্রে। আগেই খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম। চূড়ান্ত তালিকায় বাদ আরও ১৭ হাজার, খবর কমিশন সূত্রে। দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ যাচ্ছে ৩ হাজার ২০৭ জনের নাম। আগে খসড়া তালিকায় বাদ গেছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম।

এদিকে, চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড'। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গেছিল ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ, খবর কমিশন সূত্রে।                                  

Continues below advertisement

অন্যদিকে, নদিয়ায় খসড়া তালিকায় বাদ গেছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে। সব মিলিয়ে নদিয়ায় বাদ যাচ্ছে ২ লক্ষ ৭৬ হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে। নদিয়ায় ২ লক্ষ ১৬ হাজারের নাম অ্যাজুডিকেশন তালিকায়, খবর সূত্রে। কোচবিহার উত্তরে বিচারাধীন তালিকায় ২৪ হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে। কোচবিহার দক্ষিণে অ্যাজুডিকেশন তালিকায় ২৭ হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে।                                                      

কমিশন সূত্রে খবর, দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে প্রকাশিত হবে তালিকা। কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তারও তালিকা দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ceowestbengal.wb.gov.in পোর্টালে মিলবে তালিকা। তালিকা মিলবে voters.eci.gov.in , electoralsearch.eci.gov.in নামে দুই পোর্টালেও। এ বাদেও মোবাইল ফোনের ক্ষেত্রে ECINET APP থেকে পাওয়া যাবে তালিকা।