কলকাতা: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য। তালিকা বেরোলেও, SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। তবে সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ, খবর কমিশন সূত্রে। 

Continues below advertisement

বাঁকুড়া থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজারের নাম বাদ যাচ্ছে, যার জেরে সেখানে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। যদিও এই ভোটার তালিকা প্রকাশ নিয়ে বরাভয় বার্তা তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'আজকে ফাইনাল লিস্ট বেরলো মানে আর কিছু হবে না তা নয়। প্রতিদিন অ্যাজুডিকেশন হবে, তালিকায় নাম আপডেট হবে। বিজেপি চাইছে মানুষ যাতে আতঙ্কিত হয়। অযথা আতঙ্কিত হবেন না। 

এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'কল্যাণের চৈতন্য হোক। মানুষকে উনি আতঙ্কিত করছেন। মানুষ সব বোঝেন। নাম বাদ গেলে ভয়ের কিছু নেই। এখনও তো কাজ চলছে। কমিশন যেভাবে বলছে এভাবে বিচারপ্রক্রিয়ায় চললে নাম উঠবে। একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আতঙ্ক আতঙ্ক এসব বলে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছেন। আর দিকে দিকে আগুন জ্বালালে এবার আর পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী আছে তাঁরা কিন্তু দেখে নেবে।'  

Continues below advertisement

যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই ফের SIR-বিরোধিতায় পথে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূলের মিছিল । সাহাগঞ্জ থেকে শুরু হয় তৃণমূলের মিছিল । বিজেপি ছেড়ে প্রায় ২৫০ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন এই মিছিলে, দাবি তৃণমূলের। 

এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ধাপে ধাপে। যে কোনও রকম গন্ডগোল এড়াতে রাজ্যের ৪ জেলায় ৪ সিনিয়র IPS। মালদা, কৃষ্ণনগর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, কোচবিহারে পাঠানো হল ৪ সিনিয়র IPS-কে। জেলায় জেলায় মোতায়েন ৪ সিনিয়র IPS-এর সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল টিম। 

এর পাশাপাশি উত্তর ২৪ পরগনায় রুট মার্চে নেমে পড়ল কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই সীমান্তবর্তী এলাকায় রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চে স্বরূপনগর থানার পুলিশ। বাগদার আষারু বাজার ও বাগদা বাজারেও রুটমার্চ করল বাহিনী। বসিরহাট থানা থেকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ব্লক অফিস, মহকুমা অফিস-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।