অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নিম্নচাপের জেরে শুরু বৃষ্টি। বৃষ্টি ভেজা ভোরে শহরের মুখ দেখে শুরু হয়েছে দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বুধবার ও বৃহস্পতিবার সারাদিন মেঘলা আকাশই থাকবে।  বৃষ্টি হবে রাজ্য জুড়েই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে চলবে বৃষ্টি। 

আবহাওয়া দফতর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উদ্দেশে জারি করা হয়েছে সতর্কবার্তা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল,তা ওড়িশার পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা ও ছত্তীসগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি।  দুপুরের পর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হলে আরো শক্তি হারাবে সিস্টেম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে  পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা  এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া - 

সূত্র : IMD র ওয়েবসাইট 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
10-Sep27.033.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
11-Sep26.032.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
12-Sep26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
13-Sep26.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Sep27.033.0
NA
15-Sep27.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
16-Sep27.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :            

 ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন উৎসব, বাঙালির পাতে পান্তা-ইলিশ, কেন করা হয় এই পুজো?