কলকাতা : মুষলধারে বৃষ্টি। উথালপাথাল হাওয়া। পশ্চিমবঙ্গে ভোট পর্বের শেষে ভিজল জেলা থেকে জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী  কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Thunderstorm Alert), দমকা হাওয়া (Gusty Wind) এবং ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে কালবৈশাখী (Kalbaisakhi) পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, পাহাড় ও ডুয়ার্স এলাকায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও (Extremely Heavy Rain) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

২৯ এপ্রিল: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Heavy to Very Heavy Rainfall)রয়েছে। ২৯ এপ্রিল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোচবিহার ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সব জেলাতেই বজ্রপাত (Lightning Alert) এবং ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩০ এপ্রিল: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বাড়বে (Thunderstorm Warning) - ৩০ এপ্রিলও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে।

Continues below advertisement

১ মে: মে মাসের শুরুতেই দুর্যোগ (May Weather Alert)

মে মাসের প্রথম দিনেও বৃষ্টির দাপট কমবে না। জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।                  

২ মে: একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা (Kalbaisakhi Alert) - ২ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। এই দিন ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কয়েকটি জেলায়। অন্য জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।