সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২৪ শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় হওয়ার সম্ভবনা। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে । 

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে ?  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার সম্ভাবনা খুব একটা নেই। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করা হচ্ছে। 

 উত্তরবঙ্গে বৃষ্টি যথেষ্ট ?

বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী দু-তিন দিন, জানাচ্ছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিঙে ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। 

এক নজরে দেখে নেওয়া যাক, কেমন থাকবে কলকাতার আবহাওয়া । 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
22-Jul28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Jul29.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
24-Jul28.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
25-Jul28.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
26-Jul28.032.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
27-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial