সঞ্চয়ন মিত্র, কলকাতা : শ্রাবণ ঘন ঘোর বর্ষা কই ?  দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। এদিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির কথা শোনাল আবহাওয়া দফতর। তার প্রভাব কি আদৌ বঙ্গে পড়বে ? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। 

নিম্নচাপের প্রভাব কোথায়

আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও আমাদের রাজ্যের ওপরে নেই। 

 বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও  দক্ষিণবঙ্গে বৃষ্টির খামতি থাকলেও, লাগাতার ভিজছে উত্তরবঙ্গ। উত্তরের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরের ৫ জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে আরও 

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বাড়তে পারে। কলকাতা সহ বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী কিছু দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না তাই ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই। 

কলকাতার আবহাওয়া 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার ঝেঁপে বৃষ্টি হলেও, মঙ্গল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।    আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার তাপমাত্রা ? https://city.imd.gov.in/- অনুসারে, 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
25-Jul28.033.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Jul28.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
27-Jul28.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
28-Jul27.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
30-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm