কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যেয় হঠাৎই বৃষ্টি নামে কলকাতার একাধিক এলাকা এবং একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমানে। অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হবে কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম, হাওড়া এবং পূর্ব বর্ধমান। হালকা কুয়াশা এবং ঘন কুয়াশা থাকবে দার্জিলিং এবং পশ্চিম বর্ধমানে।
বাংলাদেশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়ে এখনও অবস্থান করছে। এর পাশাপাশি নিম্ন ট্রপোস্ফিয়ারের পশ্চিমা বায়ুর অক্ষরেখাটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৪.৫ কিমি উচ্চতার মধ্যে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এবং ২২ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তর দিকে অবস্থান করছে।
উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দুর্যোগের সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গে প্রাথমিক ভাবে তাপমাত্রা বাড়বে।
আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২.৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এর পরবর্তী ৪ দিন তাপমাত্রার বিশেষ বড় কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী ২ দিনে তাপমাত্রা ২-৩ ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার ওঠানামা থাকতে পারে। কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।
এছাড়াও দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নাগরিকদের প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় না থাকার এবং আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
