সঞ্চয়ন মিত্র, কলকাতা : বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ( Cyclonic Storm )পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে ( Depression ) । এর প্রভাবে দুর্গা পুজোর আগেও আকাশে দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি উত্তরপ্রদেশের দিকে সরে যাবে। এই নিম্নচাপ এলাকার থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা।

পশ্চিমবঙ্গের উপকূল ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ।
  • মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়।
  • বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯.১ মিলিমিটার।  আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
02-Oct26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
03-Oct26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
04-Oct26.029.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
05-Oct27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
06-Oct27.032.0
NA
07-Oct27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
08-Oct27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm