সঞ্চয়ন মিত্র, কলকাতা : ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা (Panchayat Election Result) । পঞ্চায়েত ভোটের দিন প্রবল বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। কিন্তু মঙ্গলবার গণনার দিন প্রবল বৃষ্টিতে (Heavy rain) ব্যাহত হতে পারে ভোট গণনার কাজ । আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।   উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আবহাওয়া দফতর জানাচ্ছে,  আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির প্রাবল্য বাড়বে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়।  দিনের মধ্যে বারকয়েক ঝেঁপে ঝেঁপে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) নেই দক্ষিণবঙ্গে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে।  বিক্ষিপ্তভাবে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মহানগরে । শহরেও জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে।  মৌসব ভবন সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বাড়তে পারে ৩৪ ডিগ্রি পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা থকবে ২৮ ডিগ্রির আশেপাশে।  আগামী সপ্তাহে কলকাতা কোথায় কোমন তাপমাত্রা থাকবে, কতটা বৃষ্টি হবে, তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মৌসম ভবনের ওয়েবসাইট অনুসারে : 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
10-Jul28.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
11-Jul28.033.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
12-Jul28.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
13-Jul28.034.0
Generally cloudy sky with Light rain
14-Jul28.033.0
Generally cloudy sky with Light rain
15-Jul27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
16-Jul27.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
আরও পড়ুন                     
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial