সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাঝ চৈত্রে আকাশে মেঘের ঘনঘটা। আজও রাজ্যজুড়ে মেঘলা আকাশ। প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই এই জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি নামতে পারে।  দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার সকালে হাওড়া, কলকাতা উত্তর ও দক্ষিণ ১৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি ও দমকা হাওয়া বইবার ইঙ্গিত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওড়া বইতে পারে। সঙ্গে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত কম। আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে তাপমাত্রা। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। 

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ থেকে কমে ২১ দশমিক ৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল দিনের তাপমাত্রা ৩৩ দশমিক ৪ থেকে কমে ২৯ দশমিক ১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩  শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় আট দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি হবে  উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। আজ শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 

ভিন রাজ্যের আবহাওয়া শিলাবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান এবং বিহার ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ সিকিম এবং ওড়িশাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ড, অসম ও মেঘালয়ে।  উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর,  মিজোরাম, ত্রিপুরাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও।  আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? দেখুন কী বলছে আবহাওয়া দফতরের সাইট

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
01-Apr23.029.0
Rain or Thundershowers with strong gusty winds
02-Apr23.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Apr25.034.0
Partly cloudy sky
04-Apr25.035.0
Mainly Clear sky
05-Apr26.036.0
Mainly Clear sky
06-Apr26.037.0
Mainly Clear sky
07-Apr26.037.0

Mainly Clear sky