সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি (cyclone) হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্ত। (WB Weather Update) আগামী  তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর তা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। (IMD) 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশই থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। বুধবার থেকে শনিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গ।

বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার কথা। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, সহ বেশ কয়েকটি জেলাতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে অনুমান আবহবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আজও বাড়বে। বৃহস্পতি অথবা শুক্রবার বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ। 

কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা ? আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।আগামী তিন থেকে চার দিন, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আন্দামান সাগর উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৭ দিন কোথায় কোথায় ভারী বৃষ্টি ?  

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
12-Sep27.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
13-Sep26.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Sep26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
15-Sep26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Sep27.032.0
NA
17-Sep27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
18-Sep27.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm