ঝিলম করঞ্জাই, কলকাতা : না। আশাপূরণ হল না। একটুও আগে ভাগে বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ বৃষ্টিতে অবিরাম ভিজলেও, গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও ২ থেকে ৩ দিন দেরি হতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তাপের দাপট থেকে রেহাই মিললেও, গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। শুক্রবার সন্ধেয় কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতেও বেশিক্ষণ স্বস্তি মিলবে না।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বজায় থাকবে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। তীব্র গরমের সঙ্কেত রয়েছে,
- ঝাড়গ্রাম
- পুরুলিয়া
- বাঁকুড়া
- দুই বর্ধমান
- বীরভূম তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা । আগামী ২ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি
সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং দুই ২৪ পরগনা সহ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে খুব বেশিক্ষণ স্বস্তি নেই। গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়াই ভোগাবে রাতে। সপ্তাহ শেষে গরম আরো বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের। আগামী কয়েকটা দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। শুক্রবার থেকে থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
১০ তারিখ পর্যন্ত কলকাতায় গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হতে হবে। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হবে। তবে বৃষ্টি কমলেই পরিস্থিতি আবার আগের মত হয়ে যাবে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? সূত্র: https://city.imd.gov.in/
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 07-Jun 29.0 38.0 Partly cloudy sky with possibility of development of thunder lightning 08-Jun 29.0 38.0 Partly cloudy sky with possibility of development of thunder lightning 09-Jun 29.0 38.0 Partly cloudy sky with possibility of development of thunder lightning 10-Jun 29.0 37.0 Partly cloudy sky with possibility of development of thunder lightning 11-Jun 28.0 37.0 Partly cloudy sky 12-Jun 28.0 37.0 Partly cloudy sky 13-Jun 28.0 37.0 Partly cloudy sky
