সঞ্চয়ন মিত্র, কলকাতা:  অসহ্য় গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গ! দুপুর রোদে রাস্তায় বেরোলে যেন পুড়ে যাচ্ছে শরীর! কিন্তু এখনই প্রচণ্ড তাপদাহের থেকে রক্ষে নেই। কদ্দিন চলবে এই তীব্র তাপদাহ ? আর কতদিন দহন জ্বালায় জ্বলতে হবে বঙ্গবাাসীকে? ঘূর্ণাবর্তের হাত ধরে আসতে চলেছে কি স্বস্তির দিন ? 

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। 

শুক্র ও শনিবার , পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে । শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি সকাল থেকে থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূল সংলগ্ন বাকি জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গেও খুব একটা স্বস্তি থাকবে না।  গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং ও কালিম্পংয়ে। তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরের জেলা মালদা ও উত্তর- দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহ এর মতো পরিস্থিতি থাকবে পাহাড় ঘনিষ্ঠ জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারেও। 

আগামী মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে উঠবে। 

কলকাতায়ও আগামী কয়েকদিন থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৭ শতাংশ।                

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
02-Jun29.038.0
Partly cloudy sky
03-Jun29.038.0
Mainly Clear sky
04-Jun29.039.0
Partly cloudy sky
05-Jun29.039.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-Jun29.038.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
07-Jun29.039.0
Mainly Clear sky
08-Jun29.039.0
Partly cloudy sky