সঞ্চয়ন  মিত্র, কলকাতা : বৃষ্টির ( rain ) আমেজ আর নেই। শুক্রবার থেকে চড়ছে গরম ( Heat ) । তাপমাত্রাও বেড়েছে। এখন ৩-৪ দিন আর বৃষ্টির দেখা মিলবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের ( Weather Office ) । এরই মধ্যে ধীরে ধীরে শুরু মোকার প্রস্তুতি পর্ব। এর প্রভাব কতটা পড়বে বঙ্গে ? কবেই বা পড়বে ? এই প্রশ্নটাই ঘুরছে এখন সকলের মনে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া 

 উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে না। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

বুধবারের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে উঠতে পারে বলে অনুমান আবহবিদদের।

কলকাতার আবহাওয়া 

শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি নিচে ছিল।

আরও পড়ুন : 

শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?

মোকার গতিবিধি

শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।  রবিবার তা নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরো ঘনীভূত হবে সোমবার ৮ই মে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার ৯ই মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর এর গতিমুখ থাকবে উত্তর দিকে। ভারতের মৌসম ভবন এর উপর নজর রাখলেও এখনো তার গতিপথ বলতে নারাজ।

যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হতে পারে বলে আন্তর্জাতিক মডেল জানাচ্ছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা -

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
06-May27.035.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
07-May27.036.0
Partly cloudy sky
08-May28.037.0
Mainly Clear sky
09-May28.038.0
Mainly Clear sky
10-May28.039.0
Mainly Clear sky
11-May28.039.0
Mainly Clear sky
12-May28.038.0
Partly cloudy sky