সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২৩ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় পৌঁছে গেল মৌসুমী বায়ু। এসেই জানান দিল ভিজিয়ে দেওয়ার ঋতু। শুক্রবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবাসরীয় সকালও শুরু হল মেঘে ঢেকে। সঙ্গে ধারাপাত। 

২-৩ ঘণ্টা ধরে চলবে অবিরাম বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টা ধরে চলবে অবিরাম বৃষ্টি। ভিজবে কলকাতা শহর, উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমি ধসের আশঙ্কা, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে।

 বজ্রপাতের আশঙ্কাগোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী ৪/৫ দিন। এরমধ্যে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।  

যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।               কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় মূলত মেঘলা আকাশ। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তাপমাত্রা কমবে আগামী তিন দিনে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৩ মিলিমিটার।                              

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ও আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন থাকবে ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
24-Jun27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Jun26.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Jun26.030.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
27-Jun27.030.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Jun28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Jun28.033.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
30-Jun28.033.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm