কলকাতা : বৃষ্টি কমার লক্ষণই নেই। রোজ বেলা গড়ালে তুমুল বৃষ্টি। শনিবার দুপুর ১ টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হল উত্তর কলকাতার একটা বড় অঞ্চলে। সেই সঙ্গে কলকাতার বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উত্তরবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  সোমবার এবং মঙ্গলবার দুই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবেই। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

Continues below advertisement

আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং  অসমের  উপর দিয়ে বিস্তৃত রয়েছে।  আজ, শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কলকাতা , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,  হুগলি,  নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। উত্তবঙ্গে কয়েকটি জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের।  ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। মালদা দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির করা হয়েছে  হলুদ সর্তকতা।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।

Continues below advertisement

 কলকাতার আবহাওয়া  মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। সোমবার  ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।