কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                                               

দক্ষিণবঙ্গের আবহাওয়া: মাঘের শুরুতেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।           

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৬ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৭ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২০ ডিগ্রি, ৮৫% আর্দ্রতা
হাওড়া১৭ ডিগ্রি, ৭৩% আর্দ্রতা
কলকাতা১৭ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
হুগলি১৬ ডিগ্রি, ৮৫% আর্দ্রতা
পুরুলিয়া১৪ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৭ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৭ ডিগ্রি, ৭৮% আর্দ্রতা
বাঁকুড়া ১৬ ডিগ্রি, ৭৩% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৬ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৬ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম১৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৬ ডিগ্রি, ৭০% আর্দ্রতা
নদিয়া১৬ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: দার্জিলিঙের টুমলিংয়ে তুষারপাত। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Suvendu Adhikari: ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে টানাপোড়েন, মুখ্যসচিবকে চিঠি বিরোধী দলনেতার