কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                                               

দক্ষিণবঙ্গের আবহাওয়া: জাঁকিয়ে ঠান্ডা, আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি নামল রাতের তাপমাত্রা। এর আগে ১৩ জানুয়ারি বারোর ঘরে নেমেছিল পারদ। কনকনে শীত রাজ্যজুড়েই। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি থাকবে। কাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাবে।  ২৩ শে জানুয়ারিহালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টি সামান্য বাড়তে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। 

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৪ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হাওড়া১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা১১ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
হুগলি১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া১০ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১০ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata News: তিন ঘণ্টার অস্ত্রোপচারে জুড়ল কাটা আঙুল, সাফল্য কলকাতার নার্সিংহোমে