সঞ্চয়ন মিত্র, কলকাতা : বড়দিন, ইংরেজি নববর্ষের পর এবার দোল বা হোলিতেও উষ্ণ থাকবে আবহাওয়া ( Kolkata Weather ) । মার্চের গোড়াতেই বাড়বে গরম। প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিকে।

কলকাতার আবহাওয়া

দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে হাওয়া বদল হবে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। ফালুট ঢেকেছে বরফে

কলকাতা ( Kolkata Weather ) যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। উত্তরবঙ্গের ( North Bengal )  পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং ( Darjeeling )  কালিম্পং ( Kalimpong )  এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।                          

মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে

কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া, কোথাও দখিনা বাতাস। আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইতে পারে। এর ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনো রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে।                                https://city.imd.gov.in/ অনুযায়ী :

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
28-Feb23.032.0
Partly cloudy sky
01-Mar22.032.0
Partly cloudy sky
02-Mar23.033.0
Partly cloudy sky
03-Mar23.034.0
Mainly Clear sky
04-Mar24.034.0
Mainly Clear sky
05-Mar24.034.0
Mainly Clear sky
06-Mar24.035.0
Mainly Clear sky

আরও পড়ুন :

শৈলশহরে বসন্ত, দু পশলা বৃষ্টি, পরিষ্কার রাত পাহাড়ে