সঞ্চয়ন মিত্র, কলকাতা : চরম গরমের ( Summer ) পর মিলেছিল সাময়িক স্বস্তি। তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী। বুধবার থেকে কমবে বৃষ্টি ( rain ) , ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ( Temperature ) ।

আজও রাজ্যজুড়ে বৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

আজ কোথায় কোথায় বৃষ্টি 

ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী। 

কোথায় কোথায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবারে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকবে।                                 বৈশাখী বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।                                  উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি

উত্তরবঙ্গে পার্বত্য এলাকার জেলাগুলি ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া হইতে পারে।

 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
25-Apr25.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
26-Apr26.035.0
Partly cloudy sky
27-Apr27.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
28-Apr26.035.0
Partly cloudy sky
29-Apr27.036.0
Mainly Clear sky
30-Apr26.036.0
Partly cloudy sky
01-May26.035.0
Mainly Clear sky