সঞ্চয়ন মিত্র, কলকাতা : চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রিতে। এবার কি তবে বড়দিনে চলবে শীতের ঝোড়ো ব্যাটিং ? কতটা ঠান্ডা পড়তে পারে বড়দিনে ? জানাল আবহাওয়া দফতর। 

সপ্তাহ শেষে চড়বে পারদ? জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উল্টে প্রাক বড়দিন উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ঢুকবে জলীয় বাষ্প। এর প্রভাবে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, সেই সঙ্গে চড়বে পারদ।

দক্ষিণবঙ্গে শীতের স্পেল

ডিসেম্বরের শুরু থেকেই আরামদায়ক শীত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় । কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নামছে ১০ এর নিচে।  আপাতত অবাধ উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি থাকবে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা হবে ১৪   থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বীরভূম জেলার তাপমাত্রা এখন অনেকটাই কম। এই মরশুমে শীতের লম্বা স্পেল চলবে বাংলায়। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।                        

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত শীতের স্পেল চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।           

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতা শহরের তাপমাত্রা  

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
20-Dec14.024.0
Mainly Clear sky
21-Dec15.024.0
Partly cloudy sky
22-Dec16.024.0
Mainly Clear sky
23-Dec16.025.0
Partly cloudy sky
24-Dec17.026.0
Mainly Clear sky
25-Dec17.027.0
Mainly Clear sky

আরও পড়ুন :             

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে