সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে আজ থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। কাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এখনও হাড়কাঁপানো ঠান্ডা। তবে বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।    

ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা

অন্যদিকে, কাল থেকে সোনালি রোদে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আর তাই দেখতে ভিড় জমেছে পর্যটকদের। গতকালও কুয়াশায় মোড়া ছিল পাহাড়। গত কয়েকদিন ধরেই পারদ ঘোরাফেরা করছে ৪-৫ ডিগ্রিতে। কুয়াশা ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেরে কিছুটা হতাশই হয়ে শৈলশহর। এদিন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। 

জবুথবু গোটা উত্তর ভারত

হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কাশ্মীরে শুরু হয়েছেতুষারপাত। রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৫ ডিগ্রিতে। ঠান্ডায় কাঁপছে দিল্লিও। পারদ নেমেছে ৭ ডিগ্রিতে।                                                            

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
10-Jan13.024.0
Mainly Clear sky
11-Jan12.024.0
Mainly Clear sky
12-Jan13.025.0
Mainly Clear sky
13-Jan14.024.0
Mainly Clear sky
14-Jan16.025.0
Mainly Clear sky
15-Jan15.026.0
Mainly Clear sky
16-Jan15.026.0
Mainly Clear sky

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatvAbout Channel:ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...Download ABP App for Android: https://play.google.com/store/apps/de...

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpanandaTwitter: https://twitter.com/abpanandatvGoogle+: https://plus.google.com/+abpananda