সঞ্চয়ন মিত্র, কলকাতা :   ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। (Rain) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টা ভারী  বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেইসঙ্গে চলবে বজ্রপাতও। (WB Weather Update) 

কোথায় কোথায় ভারী বৃষ্টি সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকেই। বৃহস্পতিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলের দিকে যার অভিমুখ। তার জেরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই কারণেই আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও বৃষ্টির দাপটের সঙ্গে হবে বজ্রপাতও। (weather update) 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহান্তে আবহাওয়া বদল হতে দেখা যেবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরজুড়ে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার ও  রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৬ শতাংশ।

সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে আজ যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
15-Sep27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
16-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
17-Sep27.033.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Sep27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
19-Sep27.031.0
NA
20-Sep27.030.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
21-Sep27.030.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm