সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেই ফের নামল পারদ ( temperature ) । মকর সংক্রান্তিতে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ছিল তাপমাত্রা। সোমবার থেকেই ফের নামতে শুরু করে পারদ। তবে কয়েকদিনের মধ্যেই বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে ফের ঊর্ধ্বগামী হবে পারদ। আরও পড়ুন : 'লড়াই চলবে' দিল্লির বৈঠকে বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার কথা মোদির মুখে

এদিকে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও হাওড়ায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। তার মধ্যে থাকবে কনকনে ঠান্ডাও। 

অন্যদিকে উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। দিল্লিতে সোমবার ছিল শীতলতম দিন। মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২.৭ এবং সর্বোচ্চ ১৮.৭ ডিগ্রি।  সোমবার ছিল বছরের শীতলতম দিন।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি। রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা  চুরুতে ২.৫  ডিগ্রি সেলসিয়াস । দিল্লিতে দৃশ্যমানতা ৬০০ মিটার। 

কলকাতায় আগামী কয়েকদিনের তাপমাত্রার ঝলক :Source : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
17-Jan15.025.0
Fog/mist in the morning and mainly clear sky later
18-Jan16.026.0
Fog/mist in the morning and mainly clear sky later
19-Jan16.025.0
Fog/mist in the morning and partly cloudy sky later
20-Jan16.025.0
Mainly Clear sky
21-Jan16.026.0
Mainly Clear sky
22-Jan17.027.0
Mainly Clear sky
23-Jan17.028.0
Mainly Clear sky