সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার থেকে ভিজছে শহর। ফাল্গুনের শেষ থেকেই যেভাবে গরমে নাজেহাল হচ্ছিল বাংলা, তাতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে শুক্রবারের কালবৈশাখী ও বৃষ্টিপাত। শনি ও রবিবারও সারাদিনে বারবার ভিজেছে বঙ্গ। উত্তরবঙ্গে শুধু বৃষ্টিপাতই নয়, তুষারপাতও হয়েছে সান্দাকফুতে । কেমন আবহাওয়া থাকবে সপ্তাহের প্রথম কাজের দিনে?  আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে।

২০ শে মার্চ সোমবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা  রয়েছএ । ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । উপকূলের জেলা সহ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । এদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ২১শে মার্চ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি কমবে, আবহাওয়া বদল এর সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। আগামীকাল উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে । ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই যদিও। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

ক্ষতির সম্ভাবনা: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।

রবিবার মেঘলা আকাশ ছিল কলকাতায় । বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিও হয় সারাদিন বিক্ষিপ্ত ভাবে। হালকা ঝোড়ো হাওয়া ছিল দিনভর । সকালে সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ২১.৬ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। https://city.imd.gov.in/ অসুসারে আগামী ৭ দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া  : 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
20-Mar21.026.0
Rain or Thundershowers with strong gusty winds
21-Mar21.027.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
22-Mar22.029.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Mar23.030.0
Generally cloudy sky with Light rain
24-Mar23.031.0
Partly cloudy sky
25-Mar24.032.0
Mainly Clear sky
26-Mar24.032.0
Mainly Clear sky