সঞ্চয়ন মিত্র, কলকাতা :  চাঁদি ফাটা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভিজল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। সোমবার, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল।  মঙ্গলবারও মেঘের আড়ালেই দিন শুরু হল।  ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

আজও ভিজবে কলকাতা সহ জেলা আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। শুক্র - শনিবারে ফের কলকাতাসহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে। 

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা

মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামীকাল কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। 

আবার গরম কবে পড়বে দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে তাপমাত্রা শনিবার রবিবারের মধ্যে ৩৮/ ৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে।               

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়           

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার সম্ভাবনা না থাকলেও ফের বৃহস্পতিবার বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতায়। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।             

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
25-Apr25.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
26-Apr26.035.0
Partly cloudy sky
27-Apr27.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
28-Apr26.035.0
Partly cloudy sky
29-Apr27.036.0
Mainly Clear sky
30-Apr26.036.0
Partly cloudy sky
01-May26.035.0
Mainly Clear sky

UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন

Class 10 Class 12