সঞ্চয়ন মিত্র, কলকাতা : রবিবার টিপটিপ, টুপটাপ  থেকে ঝম ঝমাঝম। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা। সোমবার সকাল থেকেও শহরে মেঘ ছাওয়া আবহাওয়া। সপ্তাহের প্রথম কাজের দিন দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আপাতত তার অবস্থান পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় । তার জেরে সোমবারও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে।

সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া ও  কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল আবহাওয়া থাকতে পারে বলেই আবহাওয়া দফতরের ইঙ্গিত।  আরও পড়ুন :

 রাতের বৃষ্টিতে পারদ পতন, আজ থেকে প্রবল বর্ষণের পূর্বাভাস

অবিরাম বৃষ্টিতে ভিজেছে পাহাড়

উত্তরবঙ্গে গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে ভিজেছে পাহাড়।  এই সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং,  , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪ থেকে ৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।                   

কলকাতার আবহাওয়া                                               

সোমবার  কলকাতায় আংশিক মেঘলা আকাশ।  বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর । সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।  আগামী ১ সপ্তাহ কেমন আবহাওয়া থাকবে মহানগরে , তারই পূর্বাভাস পাওয়া গেল আবহাওয়া দফতরের ওয়েবসাইটে। 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
27-Mar24.035.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
28-Mar23.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-Mar22.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm or Duststorm
30-Mar23.034.0
Partly cloudy sky
31-Mar24.034.0
Partly cloudy sky
01-Apr25.035.0
Mainly Clear sky
02-Apr25.035.0
Partly cloudy sky