সঞ্চয়ন মিত্র, কলকাতা :  জেলায় জেলায় চলছে। শীতের লম্বা স্পেল । সকালে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশা, দেখা যাবে পরিষ্কার আকাশ।  আবহাওয়া দফতর জানাচ্ছেে,  উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে ।

৫- ১০ ডিগ্রিতে নামবে কোন কোন জেলার তাপমাত্রা ?

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তীসগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলি এই কোল্ড প্যাসেজের আওতায় পড়ছে। এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৫- ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

দক্ষিণবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব আরও একটু বাড়বে। আগামী দুদিন তাপমাত্রা আরও একটু কমতে পারে। বুধবার নাগাদ তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ এর নিচে তাপমাত্রা নেমে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারেয 

উত্তরবঙ্গের আবহাওয়া  উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। 

কলকাতার আবহাওয়া

কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শীতের স্পেল শুক্রবার পর্যন্ত চলবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

এক নজরে দেখে নেওয়া যাক, আগামী ৭ দিন কলকাতায় আবহাওয়া কেমন থাকবে ।  

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
18-Dec14.024.0
Mainly Clear sky
19-Dec14.024.0
Mainly Clear sky
20-Dec14.024.0
Mainly Clear sky
21-Dec15.025.0
Mainly Clear sky
22-Dec15.025.0
Mainly Clear sky
23-Dec16.026.0
Mainly Clear sky
24-Dec17.027.0
Partly cloudy sky

আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Anandaহোয়াটস অ্যাপ চ্যানেলে