সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টি তেমন নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে ( South Bengal ) মূলত চলছে এলাকাভিত্তিক বৃষ্টি। উত্তরবঙ্গেও ( North Bengal ) কমেছে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিনে এই অবস্থানের নড়চড় না হওয়ারই কথা।  মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে।

উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে কমেছে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন উপরের দিকের জেলা দার্জিলিং,  কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার থেকে আরও বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। চার-পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, কী জানালো মৌসম ভবন

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
30-Aug29.035.0
Partly cloudy sky
31-Aug29.034.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
01-Sep29.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
02-Sep27.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
03-Sep28.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
04-Sep28.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm