সঞ্চয়ন মিত্র, কলকাতা : দেরিতে খেলতে নেমেও সেভাবে ব্যাট চালাতে পারেনি বর্ষা ( Monsoon ) । তাই বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণ বঙ্গে ( South Bengal ) । বঙ্গোপসাগরে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় এই ঘাটতি বলে মনে করছেন আবহবিদরা। কিন্তু আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি, এমনট সম্ভাবনার কথাই শোনাচ্ছে আবহাওয়া দফতর।  তাতে এই ঘাটতি কতটা মিটবে, সেই দিকেই তাকিয়ে কৃষিজীবী বঙ্গবাসী। 

এই মুহূর্তে,  উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ওড়িশার ও ছত্রিশগড় সংলগ্ন এলাকার দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা বিকানের কোটা হয়ে দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।

ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি

দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির  সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সপ্তাহান্তের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কতটা ঘাটতি মেটায় সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

কলকাতায় কেমন তাপমাত্রা 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

বজ্রবিদ্যুৎ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

আগামী ১ সপ্তাহে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
28-Jul28.034.0
Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Jul28.033.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
30-Jul27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
31-Jul27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
01-Aug27.032.0
NA
02-Aug27.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
03-Aug27.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm