অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গে এখনই কমছে না দুর্যোগ। আজ ৮ জুলাই বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। 

Continues below advertisement

বৃহস্পতিবার থেকে কলকাতায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। আজ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা জারি করা হযেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক-সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীই বিপদসীমার উপরে বইতে পারে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। 

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা আর নেই। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। দুর্যোগের লাল সর্তকতা রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি রয়েছে লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ থেকে শুক্রবারের মধ্যে হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

Continues below advertisement

নিম্নচাপ সরেছে পূর্ব মধ্যপ্রদেশে। বাংলায় এই সিস্টেমের আর কোনও প্রভাব নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার হয়ে ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। 

সকালে মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন জেলায়। পরে আংশিক মেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে দু' এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে কলকাতাতেও।