কলকাতা : বাতাসে রয়েছে শীতের আমেজ। বিগত কয়েকদিন পতন হয়েছে পারদের। ভোরের দিকে বাড়ছে কুয়াশার পরিমাণ। সকালে এবং রাতে বেশ ভালই অনুভূত হচ্ছে ঠান্ডা। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কবে ? আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, তা নিয়ে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ? দেখে নিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন কলকাতা শহরের রোদঝলমলে আকাশ থাকবে। 

Continues below advertisement

আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কোনও সতর্কতা নেই। ভোরের দিকে এবং সন্ধের পর বাতাসে অনুভূত হচ্ছে শিরশিরানি। ২৫ নভেম্বর বুধবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বীরভূমের সিউড়িতে। আজ (২৫ নভেম্বর, ২০২৬ - বুধবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি। রাজ্যজুড়ে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আজ (২৫ নভেম্বর, ২০২৬ - বুধবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Continues below advertisement

এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, আগামী ৭ দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোনও জেলায় ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী ৭ দিনের জন্য রাজ্যের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কবার্তা নেই। পারদ পতনের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে' 

আগামী ২ দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ আগামী কয়েকদিন শীতের অনুভূতি আরেকটু বেশি করে পাবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে কোন জেলায় পারদ কতটা কমতে চলেছে তার বিশদ বিবরণ জানা যায়নি হাওয়া অফিসের তরফে।