কলকাতা : কখনও কখনও ঠান্ডার শিরশিরানি। কখনও হালকা রোদ। কখনও আবার আকাশ কালো করে বৃষ্টি। বসন্তে এমন খামখেয়ালি আবহাওয়া দেখে তাজ্জব বঙ্গবাসী। বারবার আবহাওয়ার মতিগতি বদলে বাড়ছে রোগবালাইয়ের আশঙ্কাও। চৈত্রে টানা  বৃষ্টি ঝরানো নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা উত্তরের দিকে সরে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আর টানা বৃষ্টির পূর্বাভাস আর নেই।      

আবহাওয়া দফতর জানাচ্ছে, এখন বৃষ্টি কমলেও আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আরও সপ্তাহখানেক বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে রবি ও সোম শুষ্ক আবহাওয়াই থাকবে প্রধাণত, তবে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী দু-তিন দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে। বাড়বে রাতের তাপমাত্রাও। সোমবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

২৪ ও ২৫ মার্চ বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ  অর্থাৎ রবিবার, বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। ২৫ মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়।  উত্তরবঙ্গের আবহাওয়া 

দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।  সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে। কোচবিহার , জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?  

টেবিল সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
22-Mar21.029.0
Partly cloudy sky
23-Mar24.031.0
Partly cloudy sky
24-Mar24.032.0
Partly cloudy sky
25-Mar24.032.0
Partly cloudy sky
26-Mar23.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
27-Mar24.032.0
Partly cloudy sky
28-Mar25.033.0
Partly cloudy sky

আরও পড়ুন :                                

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ