কলকাতা : ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে। 

Continues below advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর,  কলকাতা ও আশেপাশের জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা সোমবার। দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও চলবে বৃষ্টি।  

সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দফায় দফায়। মঙ্গলবার বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে।  উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। 

Continues below advertisement

অন্যদিকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত কোথাও নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস বইবে । দার্জিলিং সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

কলকাতার আবহাওয়া  পূর্বাভাস 

কলকাতায় কালী পুজোর দিন রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা । মনোরম আবহাওয়াই থাকবে।  কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও।               

আবহাওয়া দফতর  জানাচ্ছে, কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি। আগামী তিনদিন দক্ষিণের জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। এদিকে বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। আগামী ২দিন তা আরও কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে।

আবহাওয়া দফতর বলছে, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।