সঞ্চয়ন মিত্র, কলকাতা : অবাধ উত্তুরে হাওয়ার হাত ধরে উইক এন্ডে জমিয়ে উপভোগ করা গিয়েছে শীত ( Winter weather ) । সপ্তাহশেষের জাঁকিয়ে শীতের পর সপ্তাহের শুরুতে সামান্য চড়ল পারদ। তবে মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রির আশে-পাশে ঘোরা ফেরা করছে পারদ। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জমাটি শীতের ইনিংস শুরু হয়েছে। এবার তার আরও দাপুটি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে । শীতের এই লম্বা ইংনিস এখন বেশ কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

কলকাতায় সোমবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গল-বুধবার নাগাদ আরও নামবে পারদ। শীতের স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। সামান্য বাড়লেও কলকাতায় সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সপ্তাহের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।             

source : https://city.imd.gov.in/                       

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
17-Dec14.025.0
Mainly Clear sky
18-Dec14.025.0
Mainly Clear sky
19-Dec13.024.0
Mainly Clear sky
20-Dec14.024.0
Mainly Clear sky
21-Dec15.025.0
Mainly Clear sky
22-Dec16.025.0
Mainly Clear sky
23-Dec17.026.0
Partly cloudy sky

এক নজরে দেখে নিন , আজ কোথায় কেমন তাপমাত্রা 

জলপাইগুড়ি ১১.১, বোলপুর ১১.৪, আসানসোল ১২.৯,  অশোকনগর ১১.৩, পুরুলিয়া ১০.১, কালিম্পং ৯.৩, বাঁকুড়া ১০.৭ , বিষ্ণুপুর ১০.৭ , মুর্শিদাবাদ ১১.৪, বর্ধমান ১১, কোচবিহার ১০.৭, কৃষ্ণনগর ১২, দার্জিলিং ৫.২, শ্রীনিকেতন ১০.৬।

 

আরও পড়ুন :

 ভুল দিকে আয়না ডেকে আনে সর্বনাশ! ঘরে আয়না রাখার নিয়ম-কানুন জানা আছে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে