অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সরস্বতী পুজোর সকালে বাড়লো শীতের আমেজ।  কলকাতার তাপমাত্রা কমল এক ডিগ্রির বেশি  সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে  উধাও হবে শীত, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের । সকাল থেকে দেখা গেল হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ দেখা গেল।

Continues below advertisement

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মধ্য পাকিস্তানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশনের থেকে। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। অন্যদিকে উত্তর পূর্ব অসমে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া                      

Continues below advertisement

শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে রয়েছে সব জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে । মাঝারি কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।                  

কলকাতার আবহাওয়া                                       

এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে আজকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে এক ডিগ্রিরও বেশি নামল পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ।

 উত্তরবঙ্গের আবহাওয়া  উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা কিছু এলাকায়। বেশ কিছু জায়গায় প্রায় সব জেলাতেই মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে । তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। ত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।