সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়েই শুরু হয়েছে দিন। পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,মালদা ও বীরভূমে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১০ই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। দার্জিলিং, কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উইকএন্ডে।  উত্তরবঙ্গের বাকি এলাকায় শুকনো আবহাওয়াই থাকবে। শুধুমাত্র মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

কলকাতায় শনিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশাই ছিল। রবিবারও তার অন্যথা হবে না বলেই পূর্বাভাস । বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে আগামী কয়েকদিনে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । 

মৌসম ভবন জানাচ্ছে বাংলার কোথায় কত তাপমাত্রা ৬ জানুয়ারি তারিখে 

সূত্র : https://mausam.imd.gov.in/

 

Date: 2024-01-06
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol25.8 (05/01)115.358069 (05/01)NIL
Baharampur24.0 (05/01)-114.239073 (05/01)NIL
Bankura25.6 (05/01)113.428268 (05/01)NIL
Bishnupur25.6 (05/01)113.428268 (05/01)NIL
Burdwan26.0 (05/01)114.238281 (05/01)NIL
Coochbehar26.5 (05/01)39.617981 (05/01)NIL
Darjeeling12.0 (05/01)05.247676 (05/01)NIL
Diamond Harbour27.1 (05/01)215.529272 (05/01)NIL
Digha27.2 (05/01)214.117878 (05/01)NIL
Jalpaiguri28.2 (05/01)410.608567 (05/01)NIL
Kalimpong14.5 (05/01)-28.627567 (05/01)NIL
Kolkata-Alipur25.3 (05/01)015.527365 (05/01)NIL
Kolkata-Dum Dum25.6 (05/01)114.226563 (05/01)NIL
Kolkata-Howrah25.5 (05/01)2NA--8173 (05/01)NIL
Kolkata-Salt Lake26.8 (05/01)--16.146260 (05/01)NIL
Krishnanagar23.6 (05/01)-210.418161 (05/01)NIL
Malda23.9 (05/01)015.237868 (05/01)NIL
Maya Bandar29.8 (05/01)125.437574 (05/01)NIL
Midnapore25.0 (05/01)115.228763 (05/01)NIL
Nancowrie30.7 (05/01)027.029497 (05/01)3
Port Blair31.4 (05/01)226.637275 (05/01)NIL
PURULIA25.3 (05/01)212.108953 (05/01)NIL
RAMSHAI----9.8099--NIL
RATUA22.6 (05/01)--11.9--9599 (05/01)NIL
Siliguri28.3 (05/01)--10.007970 (05/01)NIL
Sriniketan24.6 (05/01)112.828768 (05/01)NIL
Sunderban26.5 (05/01)215.008461 (05/01)NIL