সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে দুদিন হল বৃষ্টির দাপট অনেকটাই কম ! উত্তর - পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাব পড়েনি বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।  শনি ও রবিবার, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। ফলে দিনভর ঘেমে-নেয়ে একসা হওয়ার কষ্ট ভোগ করতে হবে। নিম্নচাপের অবস্থানএখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ওড়িশা উপকূল ছাড়িয়ে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় এটি ছত্তীসগড়ে সরে যাবে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় । অমৃতসর, দিল্লি,  বারাণসী হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখাটি। 

উত্তরবঙ্গে আবহাওয়া শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হতে পারে।  একুশ তারিখ সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। ২১ থেকে ২৬  অগাস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। বুধবার থেকে শুক্রবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া কলকাতায় শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম মহানগরে। তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশী। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কত থাকবে ? দেখুন কী বলছে মৌসম ভবন । 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
19-Aug27.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
20-Aug27.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
21-Aug27.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-Aug27.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
23-Aug27.032.0
NA
24-Aug26.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
25-Aug26.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :

বীরভূমের আকাশে মেঘের দাপট, আজ কত জেলার তাপমাত্রা ?