সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আজও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভূমিধসের আশঙ্কা

দক্ষিণ ভিজছে, তার আগে থেকেই বর্ষার দাপট বেড়েছে উত্তরে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে । উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো নদীগুলিতে।

হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে

আজও হালকা মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

বৃষ্টি কমবে কলকাতায় 

কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।   কলকাতায় আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
30-Jun26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
01-Jul27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
02-Jul28.034.0
Generally cloudy sky with Light rain
03-Jul28.034.0
Generally cloudy sky with Light rain
04-Jul28.034.0
Generally cloudy sky with Light rain
05-Jul28.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
06-Jul28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm