সঞ্চয়ন মিত্র, কলকাতা : আবহাওয়ার পরিবর্তনের  ( Weather Update ) পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ল। মঙ্গলবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে।

বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বৃহস্পতিবার ও শনিবারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সমৃদ্ধ পূবালি হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে।
  • বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।
  • বৃহস্পতিবার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।
  • এছাড়াও কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
  • শনিবার ও রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

উত্তরবঙ্গেও দুর্যোগ ?

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। 

কলকাতার আবহাওয়া কলকাতায় এক রাতে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়েছে। আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
12-Mar22.033.0
Mainly Clear sky
13-Mar24.033.0
Partly cloudy sky
14-Mar24.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
15-Mar24.034.0
Partly cloudy sky
16-Mar24.034.0
NA
17-Mar23.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
18-Mar23.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm