কলকাতা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে শনিবার এটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় শুক্র ও শনিবার ভালই বৃষ্টি হবে। 

আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন চলবে।  রবিবার অবশ্য তেমন বৃষ্টি হবে না।  আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হবে। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। 

আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে । কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।

কলকাতার আবহাওয়া 

প্রধানত মেঘলা আকাশ থাকবে মহানগরে। দিনের যে কোনও সময়ে দুই এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনভর। 

কলকাতার তাপমাত্রা

বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমে গিয়ে ২৭ এর ঘরে নামতে পারে। দিনের তাপমাত্রায় খুব বেশি উত্থান পতন থাকবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯২ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সেই পরিমাণ কিছুটা বাড়তে পারে। কলকাতার আগামী ৭ দিনের তাপমাত্রা নিয়ে কী জানাচ্ছে মৌসম ভবন 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
26-Jul27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
27-Jul28.032.0
Generally cloudy sky with Light rain
28-Jul28.033.0
Generally cloudy sky with Light rain
29-Jul27.033.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
30-Jul27.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
31-Jul26.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm