কলকাতা:  বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের মাঝেই এল খারাপ খবর, জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৫ জনের। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। বিভিন্ন জায়গায় হাওয়ার গতিবেগ ছিল ৪০ থেকে ৫০ কিলোমিটার। তীব্র গরমের দরুণ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়। এরই মাঝে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। 

Continues below advertisement

আরও পড়ুন, এসএসকেএমে রোগী কল্যাণ সমিতির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

বাজ পড়ে মৃত্যু, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে গাড়ির উপর ভেঙে পড়ল গাছ

রাজ্যে প্রবল দুর্যোগের মাঝে একাধিক মৃত্যু। শেষ অবধি পাওয়া খবরে, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে সল্টলেকের AE ব্লকে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। গাছ ভেঙে পড়ে আহত ১ পথচারী। অপরদিকে, শনিবারের মিনিট দুয়েকের প্রবল ঝড়ে মৃতের সংখ্যা আরও এক বাড়ল। নাকতলার বাসিন্দা গুরুতর আহত বৃষ্টি রানা নামে এক গৃহবধূর মৃত্যু হয় বুধবার। নাকতলার বাসিন্দা রানা  দম্পতি গুরুতর আহত হয়ে এস এস কে এম হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি হয়। বর্তমানে স্বামী বিজয় কৃষ্ণ রানা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ট্রমা সেন্টারে। 

কী বলছে হাওয়া অফিস ?

এদিকে আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুক্রবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গরম এবং অস্বস্তি। তার মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কিছুটা কমতে পারে তবে তাপমাত্রা প্রায় একই থাকবে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 

কোন কোন জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা ?

 শনিবার সামান্য কমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্বাভাস রয়েছে পুরুলিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ ,নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ ,পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবারে ওই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া ,পূর্ব বর্ধমান জেলাতে।