কলকাতা: রাতজুড়ে তুমুল বৃষ্টি। বাজের কড়কড়ানি। এলোমেলো হাওয়া । সারা সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা (ট্রাফ) বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গিয়েছে।  আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

শনিবার ( ২৮-০৩-২০২৬ ) উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে, বলছে আবহাওয়ার রিপোর্ট। শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।  বজ্রঝড় ও দমকা হাওয়া বইবে। 

রবি ও সোমবার (৯-০৩-২০২৬ থেকে ৩০-০৩-২০২৬ ) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলায় এক-দু’জায়গায় হালকা বৃষ্টি হবে। দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইবে। 

Continues below advertisement

অন্যদিকে শনিবার ( ২৮-০৩-২০২৬ ) দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলিতে দমকা হাওয়া (৫০-৬০ কিমি/ঘণ্টা)বইবে। হতে পারে শিলাবৃষ্টিও। নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবারও ( ২৯-০৩-২০২৬ ) সব জেলারই  এক-দু’জায়গায় হালকা বৃষ্টি হবে। বিশেষত  সোমবার অবধি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ১ তারিখ থেকে বদলে যাবে আবহাওয়া।  

৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ৩০-০৩-২০২৬ তারিখে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই দিন শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে পূর্বাভাস।

৩১-০৩-২০২৬ তারিখে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে ওই দিন কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

০১-০৪-২০২৬ তারিখে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

অবশেষে, ০২-০৪-২০২৬ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে গিয়ে আবার স্বাভাবিক শুষ্ক পরিস্থিতি ফিরে আসবে।