কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও ঝিরিঝিরি, কখনও আবার ঝেঁপে বৃষ্টি—এমন আবহেই দিন কাটছে কলকাতাবাসীর। তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক ঘণ্টায় শহর ও সংলগ্ন এলাকায় আরও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তাহলে আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন সর্বশেষ পূর্বাভাস।

Continues below advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে অতি বৃষ্টির কমলা সর্তকতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি সব জেলাতে। রবি এবং সোমবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।            

বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ছেড়ে ছত্রিশগড়ে। সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে পুরি হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।                      

Continues below advertisement

দক্ষিণবঙ্গে আজ ঝিরঝিরে বৃষ্টি; কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্রবার এবং শনিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে। 

উত্তরবঙ্গে আজ ও কাল উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায়। শনিবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার বৃষ্টি আরো বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। 

কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে । তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।