অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার তীব্র দাবদাহ থেকে মুক্তি? আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির (Thundershower) সম্ভাবনা বেশি।  ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া; তাপমাত্রা আরো বাড়বে।

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এটি ওড়িশা এবং ঝাড়খন্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।                                                                

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

Continues below advertisement

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে দু এক জায়গায় চলবে। 

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে; আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।

উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এবং নিচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায় চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।