অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের মুখে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শেষ এপ্রিলে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। পাশাপাশি চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ।

Continues below advertisement

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগ। শিলা বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এপ্রিল মাসের বাকি কটা দিন বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে রাজ্যের সব জেলাতে। চলতি সপ্তাহে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

আগামীকাল মঙ্গলবার নির্বাচনের আগের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কালবৈশাখীর সতর্কতা। নির্বাচন রয়েছে এমন চার জেলাতে কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন বুধবার। সকালে মনোরম পরিবেশ। মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া- নির্বাচন রয়েছে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। কাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী দুই তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার এও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের সব জেলাতে।