কলকাতা : বুধবার থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। দশ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা।

মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতায় শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে ফিরতে পারে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আগামীকাল এটি স্থলভাগে ঢুকতে পারে। অন্যদিকে উত্তর ভারতে দাপট দেখাচ্ছে জেড স্ট্রিম উইন্ড। পআরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে।

কলকাতা শহরে সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে।  দিনভর কুয়াশাই থাকবে দিনভর। এরপর রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর । আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে পরিষ্কার আকাশ থাকবে। ফের ধীরে ধীরে নামবে পারদ। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৮ মিলিমিটার।  

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, জানাল মৌসম ভবন। IMD র ওয়েবসাইট কী বলছে ?

7 Day's Forecast/Warnings
DateMin TempMax TempForecastWarningsRH 0830RH 1730
10-Dec16.027.0
Partly cloudy sky
No warning00
11-Dec15.027.0
Partly cloudy sky
No warning00
12-Dec15.026.0
Mainly Clear sky
No warning00
13-Dec14.026.0
Mainly Clear sky
No warning00
14-Dec14.025.0
Partly cloudy sky
No warning00
15-Dec14.025.0
Mainly Clear sky
No warning00

আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে