কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার (Amtala) অফিসে চলেছে বুলডোজার। ওই অফিস অবৈধ বলেই বুলডোজার (Bulldozer) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোন বা অন্য কেউ সাধারণ মানুষ হোন, বেআইনি জিনিস কী আমরা রাখতে পারি?।' আর কী কী বললেন সুকান্ত?

Continues below advertisement

লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেকের সম্পর্ক প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কী? প্রথমে এই প্রশ্নটা আসবে। কোনও একসময় উনি নাকি ডাইরেক্টর ছিলেন। পরবর্তী সময়ে লিপস অ্যান্ড বাউন্ডসে যা যা ঘটেছে, তা থেকে তো তিনি হাত ধুয়ে নিয়েছিলেন। বলেছিলেন, আমি জানি না কিছু। কালীঘাটের কাকু জানে, কারণ সে আছে। এখন বলছেন লিপস অ্যান্ড বাউন্ডস নাকি ওঁনারই। কী ব্যাপার আমরাও বুঝতে পারছি না। উনি স্পষ্ট করুন।'

আরও পড়ুন - Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের

Continues below advertisement

এরপরই সুকান্ত মজুমদার বলেন, 'প্রথম কথা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোন বা অন্য কেউ সাধারণ মানুষ হোন, বেআইনি জিনিস কী আমরা রাখতে পারি? আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা... যারই মিউনিসিপালিটি হোক, তৃণমূল কংগ্রেসেরই হোক বা অন্য কোনও রাজনৈতিক দলেরই হোক, তারা কি সেই অবৈধ স্ট্রাকচারকে আইনি স্বীকৃতি দিতে পারে, না তাকে রাখতে পারে? আপনাকে বেআইনি বাড়ি কে করতে বলেছিল, প্ল্যান করে ভাল করে বানাতেন। কেউ হাত দিত না। আপনার যে অংশটা আইনি, সেখানে তো কেউ হাত দিচ্ছে না। তৃণমূল পার্টি অফিস আছে তপসিয়াতে। আইনগত ভাবে তৈরি হয়েছে। কেউ তো বলছে না কিছু।'

আরও পড়ুন - Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ। এই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কিছু করা যাবে না'। 'কার্যালয় যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই রাখতে হবে'। স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। গতকাল ও আজ অভিষেকের কার্যালয়ে চলেছে বুলডোজার। জেলা প্রশাসনের পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা লিপস অ্যান্ড বাউন্ডসের।