আশাবুল হোসেন, রুমা পাল, কলকাতা: সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। বিল পেশের পর, বিলের উপর এক ঘণ্টা আলোচনা হবে।

Continues below advertisement

আসছে ‘ইউনিফর্ম সিভিল কোড’!

সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। এর মধ্যে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও। মুসলিম এবং খ্রিস্টান, দুই সম্প্রদায়ের ক্ষেত্রে বর্তমানে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু,, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি আনবে। ভরসা রাখবেন। একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।'

Continues below advertisement

‘ইউনিফর্ম সিভিল কোড’ নিয়ে কী বলেছিলেন মোদি, শাহ?

বিধানসভা ভোটের আগে এরাজ্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর শোনা গেছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। জঙ্গিপুরের সভা থেকে নরেন্দ্র মোদি বলেছিলেন, 'বিজেপির সংকল্প বাংলায় (পশ্চিমবঙ্গে) UCC লাগু করে, তোষণের রাজনীতি চিরদিনের মতো শেষ করা।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, '৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ?'

সোমবার ‘ইউনিফর্ম সিভিল কোড’, হবে আলোচনাও!

বিজেপির সংকল্প পত্রের ১০ নম্বর পয়েন্টে উল্লেখ ছিল, অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বাস্তবায়নের জন্য় আইন প্রণয়ন করা হবে। এই বিষয় নিয়ে একদিন কুণাল ঘোষ বলেন, 'বিল যদি কিছু আসে, কী ভাষায় আসছে, কী লেখা থাকছে, কী ধরনের শব্দপ্রয়োগ হচ্ছে, কী ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে, কী ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে বা আইন পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সেগুলো লাইন টু লাইন বিচার বিশ্লেষণ করে আমাদের দল যথাসময়ে দলের বক্তব্য জানিয়ে দেবে।' বৃহস্পতিবার BA কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের পর, বিলের উপর এক ঘণ্টা আলোচনা হবে। 

দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়। ২০২৫ সালের ২৭ জানুয়ারি  অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাত এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে।

আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর পরে 'ডাইনি' বলেছিল লোকে, থেকেছেন জেলেও! জীবনের অন্ধকার অধ্যায় আজও ভুলতে পারেন না রিয়া